, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’ পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা”

বাকৃবির সোহরাওয়ার্দী হলে সিনিয়র-জুনিয়রদের ফুটবল উৎসব

২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬৪তম ও ৬৫তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মূলত দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন ও পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় হল সংলগ্ন মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাকৃবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর পৃষ্ঠপোষকতায় এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হল ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ খেলার আয়োজন করা হয়। পরবর্তীতে রাতে ৬৪ এবং ৬৫তম ব্যাচের অংশগ্রহণে বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে জুনিয়র-সিনিয়র সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি হলের সামগ্রিক পরিবেশে একটি সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি বিকশিত হবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে হলের শিক্ষার্থীদের মধ্যে একতা ও সৌহার্দ্যের বন্ধন আরও মজবুত হয়।

কৃষি অনুষদের ২৪-২৫ শিক্ষাবর্ষের (৬৪ব্যাচ) শিক্ষার্থী দিদার মাহমুদ আলী বলেন, আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এ ধরনের প্রীতি খেলাধুলার আয়োজন অনেক কার্যকরী। খেলার মাঠে আমরা প্রতিদ্বন্দ্বি হলেও আমাদের মাঝে একটা পারস্পরিক শ্রদ্ধা তৈরি হবে যা আমাদের ভ্রাতৃত্বকে আরও বৃদ্ধি করবে।

২৫-২৬ শিক্ষাবর্ষের (৬৫ব্যাচ) শিক্ষার্থী শুভ কুমার সাহা বলেন, খেলার মাঠে সিনিয়র ভাইরা আমাদের প্রতিদ্বন্দ্বী হলেও হার জিতের ঊর্ধ্বে আমরা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বকে রাখবো। মাঠে এবং মাঠের বাহিরে আমাদের মাঝে সৃষ্টি হওয়া এই পারস্পরিক মেলবন্ধনই আমাদের ক্যাম্পাস জীবনের অনেক বড় পাওয়া।

এসময় সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, মূলত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে এই খেলার আয়োজন করা হয়। আমরা সবাই জানি যে খেলার মাঠে গড়ে উঠা সম্পর্ক গুলোই আজীবন টিকে থাকে। তাই আমিও আশা করব নবীন এই শিক্ষার্থীদের মাঝে খেলার মাঠ থেকেই ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং এ বন্ধন আজীবন টিকে থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাকৃবির সোহরাওয়ার্দী হলে সিনিয়র-জুনিয়রদের ফুটবল উৎসব

আপডেট সময় ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬