ফিরোজ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র কেশরহাট ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ এক জনপদ। এখানকার বণিক সমিতি ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নের প্রতীক। কৃষিপণ্য, চাল ও মাছের জন্য বিখ্যাত এই বাজার আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে। ব্যবসায়ী-ক্রেতার সৌহার্দ্য, শান্তিপূর্ণ পরিবেশ ও সততার জন্য কেশরহাট সারাদেশে প্রশংসিত। কেশরহাট বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং-১৬৪২) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধার সময়ে কেশরহাট ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, সহ-সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক মামুন-অর-রশিদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন এবং কার্যনির্বাহী সদস্য মকলেছুর ও খোন্দকার হাফিজুর রহমান শপথগ্রহণ করেন।
অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক খুশবর রহমান, প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ওসমান আলী ও খালেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সাবেক
(কোষাধ্যক্ষ-ক্যাশিয়ার)
ওসমান আলী বিগত কমিটির আয়- ব্যায়ের হিসাব উপস্থিত সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ করেন।
প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান তিনি বলেন ,
নবনির্বাচিত যে সকল সদস্য
অনিবার্য কারণবশত যারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, তাদের শপথ গ্রহণের সুযোগ আছে বলে জানান তিনি।































