জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা-দৌলতপুর উম্মুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এম হাসিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাওলানা মেহেদী হাসান আজাদী এবং বিশেষ আলোচক ছিলেন মাওলানা মাহবুবুল হক মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন মজুমদার বলেন, “আমাদের এই অঞ্চলের মানুষ কোরআনপ্রেমী ও ইসলামপ্রেমী। সামাজিক ও শিক্ষার দিক থেকে কনকাপৈত একটি আদর্শিক এলাকা।”
অভিভাবকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের আদর্শবান ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।”
মাহফিলে সভাপতিত্ব করেন আতাকরা গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গফুর মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেয়ার আহমদ মোল্লা, মুজাম্মেল হক ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




























