, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত বরিশালে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন চালুর দাবিতে জনদুর্ভোগ লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 125

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১৪৪

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৬ষ্ঠ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভাঙ্গুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আজগর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। কৃষি উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল গ্রাম গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী, সনদপত্র এবং ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬