, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী

৬৪

মায়ের দুধ শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস—এই বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তাদের আঁকা ছবিতে উঠে আসে শিশুর সুস্থ বেড়ে ওঠায় মাতৃদুগ্ধের গুরুত্ব ও মায়ের সঙ্গে শিশুর নিবিড় সম্পর্কের নানা চিত্র।

এর মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রোববার (৯ আগস্ট) বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজশাহী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

তিনি বলেন, শিশুর জীবনের শুরুতে মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়ার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।

মাতৃদুগ্ধপানের উপকারিতা সম্পর্কে মায়েদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হওয়া প্রয়োজন।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।

এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান: টেকসই উদ্যোগ করি বেগবান’।

১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলায় র‌্যালি, আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সেলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টিবিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ে মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং মাতৃদুগ্ধের বিকল্প পণ্যসমূহের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। আর ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নোশিন শারমিলি। এছাড়াও আরও ৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬