, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা

শ্যামনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 67

শ্যামনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

৯৩

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বর্ষীয়ান রাজনৈতিক নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির নেতা মোঃ সোলায়মান কবির, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগর-এর বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ২৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ (ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-৭৫), ১০ কেজি পটাশ সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনীতে কৃষকদের প্রতি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

শ্যামনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৬:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬