, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃ*ত্যু ও আহত ১

১২৩

মাদারীপুরের শিবচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল সরদারের মেয়ে জান্নাত আক্তার (১৩) এবং ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। আহত কিশোরী একই এলাকার শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। নিহত জান্নাত ও আকিতা সম্পর্কে খালাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে জান্নাত, আকিতা ও লাবিবা পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকায় তাদের মামাবাড়িতে বেড়াতে যায়। পরে বাড়ির পাশের পুকুরে তিনজন একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৩টার দিকে স্থানীয়রা পুকুরের পানিতে জান্নাত ও আকিতাকে ভাসতে দেখেন। পরে তল্লাশি চালিয়ে লাবিবাকেও উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিন কিশোরীকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জান্নাত আক্তার ও আকিতা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় লাবিবা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে একই ঘটনায় দুই কিশোরীর মৃত্যুতে বালাকান্দি ও ডাইয়ারচর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরও একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃ*ত্যু ও আহত ১

আপডেট সময় ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬