, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

১৫

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম বাদল, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. রেজাউল করিম খান এবং সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ-এর কালুখালী উপজেলা প্রতিনিধি ফজলুল হক বক্তব্য দেন।

সভায় মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব দুলাল মৌলভী, বিএনপি নেতা মো. জিল্লুর রহমান ও আক্কাস আলী মোল্লা, সাবেক সদস্য মো. বজলুর রহমান, শিক্ষক প্রতিনিধি এ কে এম আখিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোছা. মরিয়ম, সোহেল রানা তপুসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি শিক্ষক নাজিম উদ্দিন খান।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম রেজাউল করিম বলেন, শিক্ষিত, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সন্তানকে শুধু বিদ্যালয়ে পাঠিয়েই অভিভাবকের দায়িত্ব শেষ হয় না। তাদের নিয়মিত পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

ইউএনও আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় বিলে অভিযান, ৪৯টি চায়না দুয়ারী জা-ল ধ্বং-স

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

আপডেট সময় ০৭:২১:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬