, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

‎বাকৃবি প্রতিনিধি,

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০৮ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। একই সাথে একাডেমিক ফলাফলের ভিত্তিতে চারজনকে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।‎

‎মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষক ও পরিকল্পনা শাখার পরিচালক ড. মো. আমিরুল ইসলাম এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. ফারুক-উল ইসলাম।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ ব্যবস্থাপনা সেলের সমন্বয়ক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আল ইমরান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের অনুষদের মেধাতালিকায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৪ জন শিক্ষার্থীর হাতে ডিনস মেরিট অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. গোলাম সাকলায়েন আনাস, উম্মে হাবিবা ফারিয়া, আমাতুল কিবরিয়া তামান্না এবং তায়েবা তাবাসসুম তিশা।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আজ যেসব শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছে এবং ডিনস মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে তাদের অভিনন্দন জানাই। ক্লাসে তত্ত্বীয় শিক্ষার বাইরে হাতে কলমে শেখার সুবর্ণ সুযোগ এই ইন্টার্নশিপ। এই প্রোগ্রামে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান আমাদের সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মৎস্য খাতে শেখার অসংখ্য সুযোগ ও ক্ষেত্র বাংলাদেশে আছে। ইন্টার্নশিপে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে উচ্তর শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

হুর-এ- তানহা তামান্না
০১৭৫৩২৩৯৯২০
১৫ সেপ্টেম্বর

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০২:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬