, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা বাকৃবিতে ছিনতাইয়ের শিকার বহিরাগত, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন  শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার

বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা

২

গুণগত মানের পেঁয়াজ চাষ, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামার সংলগ্ন পেঁয়াজ ক্ষেতে এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষে জার্মপ্লাজম স্ক্রীনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। প্রকল্পটির অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)। এ সময় ৩০ জন কৃষকের মাঝে মোট তিন হাজার পেঁয়াজের চারা এবং জনপ্রতি এক হাজার (৩০ গ্রাম) করে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেএফজি) সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শরীফ আর রাফি। এসময় আরও উপস্থিত ছিলেন গবেষণায় সংশ্লিষ্ঠ এমএস শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের প্রধান গবেষক উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি বলেন, দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন। তবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ ছাড়া দেশের আবহাওয়ায় পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনও বেশ চ্যালেঞ্জিং। এসব সমস্যা সমাধানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১০০টি পেঁয়াজের লাইন সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে। ইতোমধ্যে পলিটানেলের মাধ্যমে গ্রীষ্মকালীন চাষের উপযোগী কয়েকটি জাত নির্বাচন করা হয়েছে, যেগুলো ভালো ফলন দিয়েছে।

তিনি আরও বলেন, আগে পেঁয়াজ শুধু শীতকালে চাষাবাদ করা হতো যেটা ছিল আমাদের প্রচলিত চর্চা। কিন্তু এখন সারাবছর চাষাবাদ করা যায়। গবেষকদের উদ্ভাবিত নতুন জাতগুলো গরমের আবহাওয়াতে পেঁয়াজ উৎপাদন করা যায়। এই গ্রীষ্মকালীন এবং শীতকালীন পেঁয়াজ, দুইটাতে চাষাবাদ করে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদেরকে আর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না।

কেএফজি-এর সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান বলেন, পাঁচ বছর আগেও পুরো দেশে পেঁয়াজ চাষাবাদ হতো ২৫ লক্ষ মেট্রিক টন কিন্তু সে সময় সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যেতো বিধায় ৮ থেকে ১০ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে উৎপাদন বেড়েছে। গত ২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৮.১৯ লক্ষ মেট্রিক টন। যেখানে আমাদের বাৎসরিক চাহিদা প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন। এ বছর এক লক্ষ টনও আমদানি করতে হয় নাই। অল্প কিছু ৮৬ হাজার মেট্রিক টন আমদানি করতে হয়েছে। এতে আগের তুলনায় অনেক আমদানি ব্যয় রোধ করা গেছে।

পেঁয়াজের চাহিদার বিষয়ে তিনি বলেন, পেঁয়াজ একটা পলিটিক্যাল ক্রপ। কারণ যখন রোজা বা কোনো ফেস্টিভ্যাল আসে তখন পেঁয়াজের অনেক চাহিদা বেড়ে যায়। দেখা যায় এক মাসের রোজায় যে পেঁয়াজ লাগে, সাধারণত তিন মাসের পেঁয়াজের সমান সেই পেঁয়াজ লেগে যায়। তখন পেঁয়াজের দাম বেড়ে যায়, মানুষের কষ্টটা বেশি বেড়ে যায়। তখন ঐ কষ্টটার সরাসরি সরকারের উপরে আসে, যে সরকার কেন আনতে পারছে না। তাই আমাদের মানসম্মত পেঁয়াজ আরও উৎপাদন করতে হবে। এতে আমরাও ভালো থাকলাম, দেশ ভালো থাকলো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, পেঁয়াজ দেশের একটি অর্থকরী ফসল আমরা পেঁয়াজকে মসলা হিসেবে ব্যবহার করে থাকলেও অন্যান্য দেশে এটাকে সবজি, সালাদ হিসেবে ব্যবহার করে থাকে। আমরা বলতে পারি মোটামুটি পিয়াজ উৎপাদনে দেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণ। মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬