, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ নয়াপাড়া ক্যাম্পে সরকারি কাজে বাধার অভিযোগে দুই রোহিঙ্গার সাজা সাপের কামড়ে নিহত একজন লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে লাঠিসোঁটা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক মিছিল, জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টেকনাফে বিজিবির হাতে ৭২ লিটার দেশীয় ম-দ জ-ব্দ টেকনাফের ক্যাম্পে ৮ সংস্থার অভিযান, কারাদণ্ড ৫ জনের কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি, ১০ হাজার টাকা জরিমানা জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাপের কামড়ে নিহত একজন

১১

সাপের কামড়ে হাসান তালুকদারের মৃত্যু।
‎
‎ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎ হাসান তালুকদার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত জালাল তালুকদারের ছেলে।
‎
‎এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে নিজ এলাকার একটি ধানক্ষেতে গেলে বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধারের পর বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করান। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈমা তানহা জানান, সকাল ১০টার দিকে হাসানকে সাপে কামড় দেয়। দুপুর দেড়টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে আনার আগে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলেন। এতে চিকিৎসা নিতে দেরি হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
‎
‎এদিকে হাসান তালুকদারের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

সাপের কামড়ে নিহত একজন

আপডেট সময় ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬