, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ১০ জনের উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়ার চালিতাবুনিয়া বাংলাদেশ সেবাশ্রমে লক্ষ্মী পূজা উদযাপিত কেক কাটা উৎসব ও মিডিয়া কর্মীদের আড্ডা’র মাধ্যমে চৌদ্দগ্রামে নয়া দিগন্ত’র ২২তম বর্ষপূর্তি পালন গ্রাম পুলিশকে লাঞ্ছিতের অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় ১৮পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক উপকূলবাসীর কল্যাণে কোস্ট গার্ডের উদ্যোগ, সেন্টমার্টিনে চিকিৎসাসেবা পেলেন ২৩২ জন হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় তদন্তে অগ্রগতি, গ্রেপ্তার এক শিবচরে এক বছরে ২,৪৩১ বিয়ে, বিচ্ছেদ ১,২৩৭! কেন ভাঙছে এত সংসার? এসআরবি-১৫-এর অভিযানে সাতকানিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার

উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়ার চালিতাবুনিয়া বাংলাদেশ সেবাশ্রমে লক্ষ্মী পূজা উদযাপিত

১

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়ন ও মিরুখালী অঞ্চলের সীমান্তবর্তী চালিতাবুনিয়ায় অবস্থিত ‘বাংলাদেশ সেবাশ্রম ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে’ প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সেবাশ্রমের মন্দির প্রাঙ্গণে ভক্তি ও শ্রদ্ধার সাথে শুরু হয় পূজা-অর্চনা। রাত গভীর হওয়া সত্ত্বেও শাঁখ, উলুধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত মন্দির প্রাঙ্গণে স্থানীয় শত শত নারী-পুরুষ ও ভক্তবৃন্দের উপস্থিতি দেখা যায়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শ্রীমৎ আশ্চর্য বিবেকানন্দ গোস্বামী এম.এ. (ত্রিপল) সপ্ততীর্থ কর্তৃক প্রতিষ্ঠিত এই সেবাশ্রমে এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সুনামের সাথে নিয়মিত লক্ষ্মী পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে।
পূজা মণ্ডপের কোষাধ্যক্ষ বাবু মিল্টন চন্দ্র বেপারী জানান, “বাংলাদেশ সেবাশ্রমের অধীনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রায় ৬৬টির মতো শাখা মন্দির রয়েছে। প্রতি বছরই প্রতিটি মন্দিরে নিয়মিতভাবে সনাতন ধর্মীয় দেব-দেবীর পূজা-অর্চনা ও আরাধনা অনুষ্ঠিত হয়। আমাদের এই চালিতাবুনিয়া সেবাশ্রমেও দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা একতাবদ্ধ হয়ে সুনামের সাথে ধর্মীয় উপাসনা করে আসছেন।”
আশ্রমের সভাপতি বিশিষ্ট চিকিৎসক বাবু ডা. বিমল মিত্র বলেন, “বর্তমানে মাত্র ১৬ শতাংশ জমির ওপর আমাদের এই আশ্রম ও মন্দিরটি অবস্থিত। প্রতি বছর ধর্মীয় উৎসবে এখানে বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। জায়গা কম থাকায় অনেক সময় দর্শনার্থীদের সামাল দিতে কষ্ট হয়। তাই আশ্রমটির আধুনিকায়ন ও সংস্কার করা অত্যন্ত জরুরি। এটি সংস্কার করা হলে দুর্গম অঞ্চলের পুণ্যার্থীরা স্বাচ্ছন্দ্যে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।” তিনি আশ্রমটির সার্বিক উন্নয়নে ও স্থান সম্প্রসারণে সরকারি সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বর্তমানে ডঃ বিমল মিত্রের বলিষ্ঠ নেতৃত্বে চালিতাবুনিয়ার এই সেবা আশ্রমটি এলাকার ধর্মীয় সম্প্রীতি ও উপাসনামূলক কর্মকাণ্ডে এক অনন্য ভূমিকা রেখে চলেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড ১০ জনের

উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়ার চালিতাবুনিয়া বাংলাদেশ সেবাশ্রমে লক্ষ্মী পূজা উদযাপিত

আপডেট সময় ০৮:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬