, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় সড়ক দু-র্ঘ-ট-নায় প্রা-ণ গেল স্কুলছাত্রের, আহত ২ বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ,শাহজাদপুর মিল্ক-ভিটার বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা কিশোরী ও কিশোর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর পীরগঞ্জ পৌরসভায় রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ক্লাসের ফাঁকে ব্রহ্মপুত্রের বুকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা শুরু করে জেলা পরিষদ চত্বর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পঞ্চগড় ডিবির অভিযানে ১২ কেজি গাঁ-জা-সহ দুই মা-দ-ক ব্যবসায়ী গ্রেফ-তার

বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক

বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯ নম্বর সুজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাটনা গ্রামের সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠা এসব লাইটের কারণে রাতে সড়কটি আলোকিত থাকছে।

সম্প্রতি আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়নে উত্তর পাটনা গ্রামের বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রম শুরু হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বদরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম ইউপি সদস্য, জবরুল ইসলাম ইউপি সদস্য, রেজাউর রহমান জবলু, জাহাঙ্গীর তারেক জনি, সাংবাদিক মারুফ আহমদ হৃদয়, সুয়েব আহমদ, ছাদ আহমদ, প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উত্তর পাটনা গ্রামের সড়কগুলো আলোকিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আরও সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আলোর ব্যবস্থা করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আলহাজ্ব বদরুল ইসলাম বলেন, আগামী এক বছরের মধ্যে উত্তর পাটনা গ্রামের সড়ক আরসিসি ঢালাই করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সুজানগর ইউনিয়নের সব ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথাও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে সন্ধ্যার পর গ্রামের সড়কগুলো অন্ধকারে ডুবে থাকত। বিশেষ করে সড়কের বাঁকগুলোতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকত। সোলার লাইট স্থাপনের পর রাতে সড়কের অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি ফিরেছে।

উদ্যোক্তাদের মতে, যোগাযোগব্যবস্থার পাশাপাশি নিরবচ্ছিন্ন আলোর ব্যবস্থা একটি এলাকার জীবনযাত্রা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যুৎ সুবিধা সীমিত থাকা এলাকাগুলোতে সৌরশক্তিনির্ভর আলোর ব্যবস্থা পরিবেশবান্ধব ও টেকসই বিকল্প হিসেবেও কার্যকর হতে পারে।

জনস্বার্থে উত্তর পাটনা গ্রামের সড়কসহ সুজানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত

বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক

আপডেট সময় ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬