, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার

চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

১২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোঃ নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সংগঠনের সিনিয়র সভাপতি প্রফেসর এম এ সালাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হালিম মাজহার নূর, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী, এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বছর চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আলী আজগর এমপি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রধান অতিথি মোঃ আলী আজগর এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়ালেখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে ভালো করার আগ্রহ ও সাফল্যের প্রত্যয় তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের উচ্চ লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক

চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান

আপডেট সময় ০৫:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬