, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন

ঘাটে এসেও ভিড়তে পারল না ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’, প্রবল স্রোতে ভোগান্তিতে যাত্রী-চালক

৯৫

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে প্রবল স্রোতের কারণে ঘাটে এসেও ভিড়তে পারেনি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ নামের একটি ফেরি। ফেরিটি স্রোতের টানে ভেসে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ফেরিতে থাকা যাত্রী ও চালকেরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেরিটি ঘাটের কাছাকাছি পৌঁছালেও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নির্ধারিত স্থানে নিরাপদে ভিড়তে পারেনি। প্রবল স্রোতে ফেরিটি কিছুটা ভেসে যাওয়ায় ঘাটে অবস্থানরত যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

এদিকে ফেরি ভিড়তে না পারায় যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে এবং যাত্রী ও চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ঘাটে ফেরি ভেড়ানোর সময় সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে।

প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও চালকেরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে মাজার ও মসজিদে চুরি

ঘাটে এসেও ভিড়তে পারল না ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’, প্রবল স্রোতে ভোগান্তিতে যাত্রী-চালক

আপডেট সময় ০৪:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬