, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়ালন্দে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে নারীর মৃ-ত্যু, আখক্ষেত থেকে ম-র-দেহ উ-দ্ধার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন ৪৭ নওগাঁ-১ আসনের এমপি গোপালগঞ্জে ১৪ কেজি গাঁ-জা উ-দ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক নতুন সাজে ফিরছে গোপালগঞ্জের জনপ্রিয় ‘হোম মেইড ফুড সার্ভিস’ গোপালগঞ্জের প্রবীণ আইনজীবী গোলাম মেহেদী খানের মৃ-ত্যু র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে গাড়িতে তুলে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বাকৃবিতে চু-রি ছি-ন-তাই বাড়ায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা শাহজাদপুরে ৭ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মা-দ-ক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁ-জা উ-দ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 5

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁ-জা উ-দ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক

১৪

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। অভিযানে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারের উত্তর পাশে কামারবাড়ী ব্রিজ এলাকায় অভিযানটি চালানো হয়। মৃত দলিল উদ্দিনের বাড়ির প্রধান ফটকের সামনে পাকা সড়কে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক দুজন হলেন—মো. মাহাবুর রহমান (২৫) এবং হাসমত আলী শেখ (৭১)।

র‌্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক বহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও তখন জব্দ করা হয়।

র‌্যাব-৬ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক নির্মূলে তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আটকদের বিরুদ্ধে উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়িসহ মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃ-ষ্ট হয়ে নারীর মৃ-ত্যু, আখক্ষেত থেকে ম-র-দেহ উ-দ্ধার

গোপালগঞ্জে ১৪ কেজি গাঁ-জা উ-দ্ধার, নোহাসহ দুইজন র‌্যাবের হাতে আটক

আপডেট সময় ১২:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬