, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ভেটেরিনারি চিকিৎসকের ওপর হা-ম-লার ঘটনায় বাকৃবিতে প্রতিবাদ রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ

গোপালগঞ্জে মহাসড়কে ঝুঁকি বাড়ছে, সাত মাসে জীবন হারিয়েছেন ৩৮ জন

২২

গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত সাত মাসে জেলার বিভিন্ন অংশে অর্ধশতাধিক দুর্ঘটনায় অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এতে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে নছিমন-করিমন, ভ্যান, ইজিবাইকসহ ধীরগতির ও অনিয়ন্ত্রিত যানবাহন অবাধে চলাচল করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অদক্ষ চালকদের বেপরোয়া গতি। পাশাপাশি মহাসড়কের বেশ কিছু অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বাঁক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বাসিন্দা আকবার শিকদার বলেন, মহাসড়কে নির্ধারিত নিয়ম না মেনে ছোট ও ধীরগতির যানবাহন চলাচল করছে। অনেক চালকের পর্যাপ্ত দক্ষতাও নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের নাছরুল ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার তাদের আপনজন হারাচ্ছে। আবার কেউ কেউ গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে ছিটকে পড়ছেন। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

মহাসড়কে নিয়মিত চলাচলকারী বাসচালক মিরাজ ফকির ও রুবেল শেখ জানান, একই সড়কে দ্রুতগতির বাস ও ট্রাকের পাশাপাশি ধীরগতির ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করায় প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের মতে, দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি মহাসড়ক দুটি দ্রুত চার লেনে উন্নীত করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে। মহাসড়কে অনিয়ন্ত্রিত ছোট যানবাহনের চলাচল বন্ধ, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ বাঁকগুলো দ্রুত সংস্কারেরও দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকোনুজ্জামান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চালকদের সচেতন করতেও কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নজরদারি, সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার, যানবাহন চলাচলে শৃঙ্খলা এবং চালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা গেলে গোপালগঞ্জের মহাসড়কগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক

গোপালগঞ্জে মহাসড়কে ঝুঁকি বাড়ছে, সাত মাসে জীবন হারিয়েছেন ৩৮ জন

আপডেট সময় ০৯:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬