, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১০৩

গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী ও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুরে উদ্ধার হওয়া বৃদ্ধের নাম মিজানুর রহমান খলিফা। শনিবার (১৫ আগস্ট) উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদে পাট ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে যাওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

রোববার সকালে উপজেলার ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে নিজ ঘর থেকে শান্ত মোল্যা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, নেশা করার জন্য টাকা না দেওয়ায় রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে বাবুল মিয়া নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী জানান, বাবুল মাদকাসক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মুকসুদপুর থেকে উদ্ধার হওয়া মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শান্ত মোল্যা ও বাবুল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনটি ঘটনার বিষয়ে পুলিশ পৃথকভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬