, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের পরিবারের নৃ-শং-স হ-ত্যা-কা-ণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা মনিটরিং কমিটি’র নিয়মিত সভা অনুষ্ঠিত গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ ওস্তাদ মিহির লালা স্মরণে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালুমঘাট ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেল সম্পন্ন কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধ-র্ষ-ণের অ-ভি-যোগ, থানায় মা-ম-লা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হালুয়াঘাটে ৫০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি

কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধ-র্ষ-ণের অ-ভি-যোগ, থানায় মা-ম-লা

১৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে কয়েক দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হাওলাদার (৩১) নামে এক ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন ওই নারী। পথে কোটালীপাড়ার ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে নাজমুল হাওলাদার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে বাজারের কাছাকাছি একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়। সেখানে আট দিন ধরে নাজমুল হাওলাদার তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরদিন রোববার (৩০ আগস্ট) ভুক্তভোগী নিজে বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। মামলায় নাজমুল হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রংপুরের পরিবারের নৃ-শং-স হ-ত্যা-কা-ণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধ-র্ষ-ণের অ-ভি-যোগ, থানায় মা-ম-লা

আপডেট সময় ১০:৩২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬