, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা

কাউনিয়ায় নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন

৮৪

রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়েছে। দীর্ঘদিন পর কবরস্থানটির সীমানা নির্ধারণ করে পুনরায় ব্যবহার উপযোগী করার উদ্যোগের অংশ হিসেবে এ সাইনবোর্ড উত্তোলন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন বসুনিয়া, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বাদল বসুনিয়া ও কোষাধ্যক্ষ মো. মশিয়ার রহমান বসুনিয়াসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় তিস্তা নদীর ভাঙনে নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের ফলে ওই এলাকায় আবারও চর জেগে ওঠে। এতে কবরস্থানের প্রায় ৩৬ শতাংশ জমি পুনরায় দৃশ্যমান হয়।

পরে বসুনিয়া গোষ্ঠীর উদ্যোগে ওই জমির সীমানা নির্ধারণ করে পুনরায় কবরস্থান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের সন্তানদের নিয়ে মোনাজাতের মাধ্যমে নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কবরস্থানটির সংস্কার, সংরক্ষণ ও পবিত্রতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা হবে। কবরস্থানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

কাউনিয়ায় নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন

আপডেট সময় ০৯:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬