বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ। ওই কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান এবং তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।…
