, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

১৭

নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী।

ভেটেরিনারি সার্জন ডা. নুশরাত জাহানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে হলে প্রচলিত পশুপালন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে উন্নত জাতের গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে নিরাপদ ও মানসম্মত দুধ, মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের চাহিদা বিবেচনায় রেখে উৎপাদনের মান উন্নয়ন, রোগ নিয়ন্ত্রণ এবং রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সহজ শর্তে প্রয়োজনীয় সহায়তা, কারিগরি পরামর্শ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষ ও খামারিদের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, আধুনিক খামার ব্যবস্থাপনার প্রসার এবং প্রাণিজ পণ্যের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিতিদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের খামারিরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

আপডেট সময় ১০:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬