, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ নাফ নদীর শূন্যরেখা থেকে ৪১ জেলেকে গ্রহণ করল বিজিবি চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

২৭

হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক গবেষণার স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। ‘গবেষণা’ ক্যাটাগরিতে তিনি রৌপ্যপদক অর্জন করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।

নিজের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) অর্থাৎ জীবাণুর ওষুধ-প্রতিরোধী হয়ে ওঠা, প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা ও মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদন তাঁদের ভবিষ্যৎ লক্ষ্যগুলোর অন্যতম।

তিনি বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণীর ওপর বিভিন্ন ওষুধ ব্যবহারের প্রয়োজনীয়তা ও শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়বে।

প্রাণীর মৃত্যুহার কমানো এবং প্রাণিসম্পদ খাতকে খামারিদের জন্য আরও লাভজনক করে তোলাও তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান আরও বলেন, তরুণ শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের প্রাণিসম্পদবিষয়ক গবেষণায় সম্পৃক্ত করা এবং এ খাতে কাজের সুযোগ সৃষ্টি করা গেলে বাংলাদেশকে রপ্তানিমুখী প্রাণিসম্পদ অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

আপডেট সময় ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬