, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

সিরাজগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি কমিটির সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কমিটির সভা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দীন সম্মেলন কক্ষে এসব সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

দিনের শুরুতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরবর্তীতে জেলা পরিবেশ ও বনোন্নয়ন কমিটির সভা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রমের প্রসার এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এরপর জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়। সভায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।

দুপুরের পর জেলা কর্ণধার কমিটির সভা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় কৃষি উপকরণ সরবরাহ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং জেলার সার্বিক জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এসব সভা ও প্রশিক্ষণ কার্যক্রমে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

সিরাজগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি কমিটির সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬