, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

৬

সর্বনাশা যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় স্থায়ী ও টেকসই জিও ব্যাগ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১১নং সনাতনী ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যমুনা নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলম। এতে উপস্থিত ছিলেন ১১নং সনাতনী ইউনিয়ন
বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুবেল রানা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সনাতনী ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ক্রমাগত হুমকির মুখে পড়েছে। নদীর ভাঙনে ইতোমধ্যে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী হাজার হাজার মানুষ। অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে।

বক্তারা আরও বলেন, নদীভাঙন রোধে বিভিন্ন সময়ে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়। যমুনার প্রবল স্রোত ও অব্যাহত ভাঙনের হাত থেকে সনাতনী ইউনিয়নের জনপদ রক্ষা করতে হলে দ্রুত পরিকল্পিত, বিজ্ঞানসম্মত ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় অচিরেই আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় শাহজাদপুরের কৃতী সন্তান ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “আমাদের শাহজাদপুরের গর্ব, প্রিয় নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সনাতনী ইউনিয়নের এই জনপদকে যমুনা নদীর ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা করুন।”
মানববন্ধন থেকে ভাঙনকবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং, স্থায়ী ও টেকসই নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত বসতভিটা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ আবাদি জমি রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে যমুনা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬