কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশগড়ি এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি,অগ্নিকাণ্ডের মহড়া ও উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল,উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মেজবাহুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)শামসুল হক সরকার,জাগরণী চক্র ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, সহ
জাগরণী চক্র ফাউন্ডেশন এর অগ্রযাত্রা প্রকল্পের সিএসও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন প্রমূখ। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সময় কী ভাবে জীবন ও সম্পদ রক্ষা করা যায় সে বিষয়ে মহড়া প্রদর্শন করে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা।
,
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি, জীবিকার একমাত্র অটোভ্যান হারিয়ে দিশেহারা ইউসুফ
২৬ বছর ধরে পত্রিকা বিক্রি, তবুও সংসারে অভাব—তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আনোয়ার
বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ
উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত
নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ
হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি!
হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান
ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান
বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
মোঃ ইব্রাহিম খলিল - আপডেট সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ






























