, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৫

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও পরিচালক পদে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি রুপন কান্তি বড়ুয়া। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান।

নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিশ্বজিৎ মজুমদার, সেক্রেটারি পদে আব্দুল মজিদ, ট্রেজারার পদে সুপন পাল এবং পরিচালক পদে মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছাজেন অং।

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন এবং কালবের কক্সবাজার ও বান্দরবান জেলার ব্যবস্থাপক প্রনব কান্তি বিশ্বাস।

প্রধান বক্তা ছিলেন টেকনাফ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার শীল। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও তাহেরা পারভীন, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক ও ক্রেডিট ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল হাসান চৌধুরীসহ ক্রেডিট ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সদস্যদের নিয়মিত সঞ্চয় জমা দেওয়া এবং ঋণগ্রহীতাদের নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়।

প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী চেয়ারম্যান রুপন কান্তি বড়ুয়া ও বিদায়ী ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট সময় ০৭:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬