, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়তে বাকৃবিতে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ’এর রোডশো বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শি-শু-র মৃ-ত্যু পঞ্চগড়ে খাবার-শরবতে বি-ষ মিশিয়ে স্বামীকে হ-ত্যা-র অভিযোগ, স্ত্রী আটক AI ক্যামেরার নজরদারিতে নওগাঁয় স-ন্দে-হ জনক ঘোরাফেরা ভাঙ্গুড়ায় গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল দক্ষতা বিকাশে মেরিটাইম মুট কোর্ট কম্পিটিশনে চিলমারীর আল বাশার মোঃ বিধানের অংশগ্রহন পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা শি-শু-কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’

উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়তে বাকৃবিতে ‘অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ’এর রোডশো

দেশের অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অরেঞ্জ কর্নার্স বাংলাদেশের রোডশো অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি ক্যারিয়ার ক্লাব (বাউসিসি) এবং থ্রী জিরো ক্লাবের সহযোগিতায় এ রোডশো অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। শীর্ষক আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিব্যবসা ও বিপণন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. দিলশাদ জাহান ইথেন, সেফ ফুডের ব্যবস্থাপনা পরিচালক জিকরুল হাকিম, ওয়াই ওয়াই ভেনচারের প্রোগ্রাম পরিচালক মুস্তাফিজুর রহমান।

আলোচনায় তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। সহযোগী অধ্যাপক ড. দিলশাদ জাহান ইথেন বলেন, বাকৃবি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সম্পদ ও সুযোগের দারুণ একটি সমন্বয় রয়েছে। এখানে যেমন তরুণ মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, তেমনি আছেন অভিজ্ঞ অ্যাকাডেমিশিয়ানরা। এটি একটি একাডেমিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে ইন্ডাস্ট্রি ও খামার পর্যায়ের বিভিন্ন অংশীদারদের বিচরণ রয়েছে। ফলে এখানে জ্ঞানকে সরাসরি প্র্যাকটিক্যাল সেশনে রূপান্তর করে কাজের সুযোগ অনেক।

সেফ ফুডের ব্যবস্থাপনা পরিচালক জিকরুল হাকিম বলেন, ব্যবসা শুরু করার পর এটার সাথে লেগে থাকাটাই গুরুত্বপূর্ণ। লেগে থাকতে গেলে অনেক ভুল হবে, ফলে ক্ষতিও হবে। কিন্তু থেমে যাওয়া যাবে না। লক্ষ্য ঠিক রেখে ভুলটা কিভাবে খুব দ্রুত শুধরানো যায়, এই চেষ্টাটা খুব জরুরি। পাশাপাশি জরুরি একটা ব্যাপার হলো নেটওয়ার্কিং। এটি অনেক কঠিন কাজকেও সহজ করে দেয়।

ওয়াই ওয়াই ভেনচারের প্রোগ্রাম পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করি মেন্টরিং, নেটওয়ার্কিং ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে। ময়মনসিংহে উদ্যোক্তাদের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এখানে উদ্যোক্তারা মাটি, কৃষি ও সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকেন। সমস্যার মূল জায়গা ধরে সমাধান বের করা তাদের জন্য সহজ। ঢাকায় নেটওয়ার্কিং বা ব্যাংকের সুযোগ বেশি থাকলেও ঢাকার বাইরে সম্ভাবনার ক্ষেত্র অনেক বড়। স্থানীয় অভিজ্ঞ ব্যবসায়ী ও কৃষি বিশেষজ্ঞরা এই কাজে নতুনদের মেন্টরশিপ দিতে প্রস্তুত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, এই ধরনের প্রোগ্রাম তরুণদের দক্ষতা বৃদ্ধি ও উজ্জ্বল ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে থাকে। বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে যে ধরনের যোগ্যতার প্রয়োজন, চাকরির বাজারে তার চাহিদা ক্রমশ বাড়ছে। তাই এখন আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা জরুরি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬