, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর নামে গুদাম ভাড়া ঠাকূরগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মা-ম-লা উখিয়ায় ২০ হাজার ই-য়া-বা-সহ দুই তরুণ আ-টক নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডু-বে শি-শুর মৃ-ত্যু মাগুরা মহম্মদপুরে ট্রান্সফরমার চু-রি করতে গিয়ে যুবকের মৃ-ত্যু কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ চিলমারীতে জ-ব্দ-কৃত ১৬ বস্তা সার সরকারী মূল্যে কৃষকের কাছে বিতরন জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্মার্ট ও আধুনিক দরগাপাশা গড়ার অঙ্গীকারে আব্দুল মালেক

টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সড়কে চলাচলকারী সিএনজি মালিকদের সংগঠন সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে জিটি স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে সমিতির মোট ৬২ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। তারা দুটি পৃথক প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। প্যানেল দুটির মধ্যে রয়েছে রসূল-হাসান পরিষদ এবং সাইফুল-হান্নান পরিষদ।

ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রের আশপাশে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সমর্থকদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। তবে এখন পর্যন্ত ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. মামুন বিশ্বাস জানান, ভোটাররা যাতে কোনো ধরনের বাধা ছাড়াই ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়োব আলী।

তিনি জানান, নির্বাচন চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। ভোটগ্রহণ থেকে শুরু করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

সমিতির সদস্যদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে এবং আগামী তিন বছর নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

ভোটগ্রহণকে ঘিরে দিনভর সমিতির সদস্য ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

স্ত্রীর নামে গুদাম ভাড়া ঠাকূরগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মা-ম-লা

টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

আপডেট সময় ০৬:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬