, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’ পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা”

পাংশায় বল্লার চাক পোড়াতে আ-গু-ন, পাংশায় পু-ড়ল ৫ দোকান ও বসতবাড়ি

১৬

রাজবাড়ীর পাংশায় বল্লার চাক নষ্ট করতে আগুন দেওয়ার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মো. বাহারাম হোসেন সরদারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাংশা উপজেলার কলেজ রোডের বারেক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, মহোর কাজী বাড়ির রান্নাঘরের ছাদে বল্লার বাসা তৈরি করেছিল। বল্লার চাক নষ্ট করতে সেখানে আগুন দেওয়া হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের আরও একটি দল ঘটনাস্থলে যায়।

পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার জানান, আগুনে একটি মার্কেটের হার্ডওয়্যার ও ফার্নিচারসহ মোট পাঁচটি দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে তার নিজের দুটি দোকানও পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। তবে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা অপ্রতুল হতে পারে। তারপরও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পাংশায় বল্লার চাক পোড়াতে আ-গু-ন, পাংশায় পু-ড়ল ৫ দোকান ও বসতবাড়ি

আপডেট সময় ১২:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬