, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমানের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক

কাউনিয়ায় ফুটবল ফাইনাল শেষে কেওয়াইএসডিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

১৪

রংপুরের কাউনিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। তরুণদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার খোপাতী রংধনু পাঠাগার ও ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খোপাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী লিটন।

অনুষ্ঠানে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শেষে কেওয়াইএসডিওর KYSDO Youth Climate Action Project (KYCAP)-এর আওতায় খেলোয়াড়দের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি তরুণদের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।

চারা বিতরণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কেওয়াইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল করে তুলতে কাজ করছি। এরই অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

কাউনিয়ায় ফুটবল ফাইনাল শেষে কেওয়াইএসডিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৯:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬