, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সন্ত্রাস ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ

কাউনিয়ায় ফুটবল ফাইনাল শেষে কেওয়াইএসডিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

১২২

রংপুরের কাউনিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। তরুণদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার খোপাতী রংধনু পাঠাগার ও ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খোপাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কাউনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর চৌধুরী লিটন।

অনুষ্ঠানে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শেষে কেওয়াইএসডিওর KYSDO Youth Climate Action Project (KYCAP)-এর আওতায় খেলোয়াড়দের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি তরুণদের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের ভূমিকা পালনে উৎসাহিত করা হচ্ছে।

চারা বিতরণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কেওয়াইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল করে তুলতে কাজ করছি। এরই অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ

কাউনিয়ায় ফুটবল ফাইনাল শেষে কেওয়াইএসডিওর উদ্যোগে গাছের চারা বিতরণ

আপডেট সময় ০৯:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬