, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রা-ণ গেল বাবা-ছেলের

৮৮

গোপালগঞ্জ সদর উপজেলার চর বরফা গ্রামে কৃষিজমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের ওই গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে জমিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান এনায়েত খাঁ। মোটরে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। বাবাকে উদ্ধার করতে এগিয়ে গেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

গোপিনাথপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. ইকরাম হোসেন জানান, জমিতে সেচ দেওয়ার সময় প্রথমে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার ছেলে মেহেদীও বিদ্যুতের সংস্পর্শে আসে। হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

নিহত এনায়েতের স্ত্রী আরজিনা বেগম জানান, সকালে স্বামী ও ছেলে একসঙ্গে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর আসে। স্বজনরা দ্রুত হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত দুজনের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যুতে চর বরফা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

গোপালগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রা-ণ গেল বাবা-ছেলের

আপডেট সময় ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬