, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা গোবিপ্রবিতে তরুণ-তরুণীর অ-নৈতিক আচরণ, ক্ষু-ব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপন লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 5

গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২

গোপালগঞ্জ শহরে উলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব অন্তত মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত অন্তত মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের বাসিন্দা।

হামলার বিষয়ে অন্তত মোল্লার ভাষ্য, বুধবার দুপুরে নিজ বাড়ি উলপুর থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছানোর পর কয়েকজন তার পথ আটকে দেন। এ সময় শিবলী ও সাবেক কমিশনার সোহেল মোল্লার ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

অন্তত মোল্লা বলেন, হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করার পর ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও দাবি করেন, কয়েক দিন আগে সাবেক কমিশনার সোহেল মোল্লা তাকে হুমকি দিয়েছিলেন।

এ ঘটনায় করা লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে সাবেক কমিশনার সোহেল মোল্লা ও শিবলী নামে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে সোহেল কমিশনার ও শিবলীকে গ্রেপ্তার করেছে। হামলায় জড়িত অন্য ব্যক্তিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা যুবদল। সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ বলেন, বাড়ি থেকে শহরে যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অন্তত মোল্লার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) গোপালগঞ্জের কাজুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কবির সরদারও হামলার শিকার হন। কয়েক দিনের ব্যবধানে জেলার দুই যুবদল নেতার ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁয় মা-দক ও অ-পরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

গোপালগঞ্জে যুবদল নেতাকে কু-পি-য়ে জ-খম, গ্রে-প্তার ২

আপডেট সময় ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬