, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল গোবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত বরিশালে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন চালুর দাবিতে জনদুর্ভোগ

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাহিলা বেগম (৭৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোপালপুর বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে মহাসড়কের ওপর এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখতে পান পথচারী ও স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতের ছেলে সেলিম শেখ (৪৪) ময়নাতদন্ত না করার আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিহত রাহিলা বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬