, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ই আগস্ট “ইতিহাসের দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনার রাজনীতি” খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া বকশীগঞ্জে আদালত কর্তৃক ডিক্রিপ্রাপ্ত ৪২ বছরের দখলীয় জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত! ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কাউখালী মহিলা কলেজের নাইটগার্ড সঞ্জীব দাসকে কলেজের রুমে মা*দক সেবনকালে পুলিশ আটক করলো ১৫ আগষ্ট কোনো আয়োজন নেই, নিরাপত্তার চাদরে ঢাকা বঙ্গবন্ধু সমাধি মাগুরায় বেবি প্লাজায় চুরির ঘটনা: ক্যাশ বাক্স থেকে লাখ টাকার বেশি চুরি, বিদ্যুতের সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১২

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাটগাতী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি শেষ পর্যন্ত কাজ করে গেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর জন্মদিনে দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় ০৫:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬