, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ফুলবাড়ীতে ১৮তম দিনের মানববন্ধনে জেলা পরিষদ প্রশাসক কায়কোবাদ। বাগেরহাটের কচুয়ায় হাজেরা খাতুন হেলথ কেয়ারে মাসিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন চিরিরবন্দরে ​বাড়ির আঙিনায় সবজি চাষ ফকির পাড়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কারাতে শিক্ষার্থী আতিকুলকে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়ুলগাছি ধান্যঘরায় বাস চাপায় প্রাণ গেল শিশু সিয়ামের মৃত্যু জাতীয় অনলাইন জরিপে সেরা চারে মধ্যে ঠাকূরগাঁও লিগ্যাল এইড অফিস

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

২২

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উপকারভোগীদের মাঝে উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”- শীর্ষক কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন অংকের আর্থিক অনুদান, ৩ জন নারীকে সেলাই মেশিন ও ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

আপডেট সময় ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬