, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শাখা অফিস উদ্বোধন, থাকছে ৮টি সাশ্রয়ী প্যাকেজ উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে সামিট অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ হাজী শরীয়তুল্লাহ তাঁতপল্লী থমকে যাওয়ায় অনিশ্চয়তায় ১২০ একর জমি! হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সময়মত ক্লাসে শিক্ষক না থাকলে ছবি তুলে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

১৯৪

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাম্প্রদায়ের উপকারভোগীদের মাঝে উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”- শীর্ষক কর্মসূচির আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ৩০ জন ছাত্র-ছাত্রীকে বিভিন্ন অংকের আর্থিক অনুদান, ৩ জন নারীকে সেলাই মেশিন ও ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

শ্রীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপবৃত্তি- সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

আপডেট সময় ০৮:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬