, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

৫০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ

৫০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-ক্রীড়া সংস্থায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​উপজেলার ৫০টিরও বেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই খেলাধুলার সামগ্রী তুলে দেন ১১ দলীয় জোটের কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. মো: আতিকুর রহমান মুজাহিদ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে নিয়মিত ক্রীড়া চর্চা বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে।”

​উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা দিলারা আক্তার এবং ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম।

​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়া ক্লাবের তরুণ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিরা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

৫০ টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৬:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬