, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার গোপালগঞ্জে ৬৪ হাজারের বেশি ই/য়া/বাসহ দুইজন গ্রে/প্তার রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘু/ষ নয়’ দাবি সংশ্লিষ্টদের বাহাড়া দুবাগ আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা এলাকার উন্নয়নে প্রবাসীদের সংগঠন ধামইরহাটে আমবাগান থেকে আ/গুনে পোড়া নারীর ম/র/দেহ উ/দ্ধার নকলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই, আটক ১ দৌলতদিয়া ঘাটে নতুন ফেরি ‘পায়রা’র আগমন শেরপুরে কুসুমহাটি কৃষি ব্যাংকের সামনে র‍্যারের অভিযান, দেশি-বিদেশি ম/দ জ/ব্দ জাতীয় মৎস্য পক্ষের সমাপনীতে শেরপুরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা

শিবচরে সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

৫৫

মাদারীপুর-১, ২ ও ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে শিবচর পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন। শনিবার বিকেলে শিবচর পৌরসভা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান এক দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র গঠনে সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন: “বর্তমান সরকার সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মাদারীপুর-১ ও ২ আসনের উন্নয়নের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই শিবচরের কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করাসহ সার্বিক কল্যাণে কাজ শুরু হবে।”

প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “প্রশাসনের কেউ যদি আজকের পর থেকে স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” এছাড়া দলবদলকারীদের বিষয়ে তিনি স্পষ্ট জানান, অন্য দলের কেউ বিএনপিতে এলে তাদের পেছনের কাতারে থাকতে হবে, কারণ দলে ত্যাগী কর্মীদেরই যথাযথ মূল্যায়ন করা হবে “বিগত ১৭ বছরের নির্যাতনের বিচার হবে”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু বলেন, “বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘুমাতে দেওয়া হয়নি। যারা এই নির্যাতন করেছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একই সাথে বিএনপির জেল-জুলুম ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু মাদারীপুর জেলা মহিলা দলের আহ্বায়ক লাইজু আক্তার
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জহের গোমস্তা
মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ হান্নান মিয়া, শিবচর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, মহিলা দলের সদস্য সচিব শিল্পী আক্তার নীলা

এছাড়াও শিবচর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও কৃষক দলের বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ম/দ উ/দ্ধার

শিবচরে সংসদ সদস্য হেলেন জেরিন খান এমপিকে গণসংবর্ধনা

আপডেট সময় ১০:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬