, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ ভাঙ্গুড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীকে ছু-রিকা-ঘাত মুক্তাগাছায় উদ্ধার বিদেশি রি-ভল-বার ও দেশীয় অ-স্ত্র: র‍্যাব-১৪-এর অভিযান গভীর রাতে রাসেল সাংবাদিকের আয়োজনে জমজমাট মজলিস, গানে-আবেগে মাতোয়ারা চর দৌলতদিয়ার মানুষ শাহজাদপুরে নারী উদ্যোক্তা মেলা ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন: স্বাবলম্বী হওয়ার ডাক পিরোজপুর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সীমান্তে পা রাখার আগেই পঞ্চগড়ে আটক ৪ রোহিঙ্গা, পেছনে মানবপাচার চক্রের ইঙ্গিত বিএনপির উন্নয়ন ও জনকল্যাণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মাগুরা শ্রীপুরে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

শিবচরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত: শহীদ পরিবারের যেকোনো কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার ঘোষণা ইউএনও র

৭১

মাদারীপুরের শিবচরে যথাযথ মর্যাদায় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবনের ময়নাকাটা সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক এইচ.এম.ইবনে মিজান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম.ইবনে মিজান বলেন: “চব্বিশের ঐতিহাসিক আন্দোলনে ১৬ জুলাই প্রথম ৬ জন বীর সন্তান প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁদের এই মহান আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুই হাত প্রসারিত করে বীর আবু সাঈদের বুক পেতে দেওয়ার সেই দৃশ্য কেবল একটি সাধারণ ছবি ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে ও গণতান্ত্রিক মানুষের ভয় জয়ের এক অমলিন প্রতীক।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অদম্য প্রতিরোধের মুখেই স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এই অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগর জুলাই যোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি ঘোষণা করেন: “শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শহীদ পরিবারের যেকোনো ন্যায়সঙ্গত কাজ শিবচরের যেকোনো সরকারি দপ্তরে এলে, তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অতি দ্রুত সম্পন্ন করা হবে। কারণ তাঁরা ও তাঁদের পরিবার আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের দাবিদার।”

আলোচনা সভায় শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: শাইখা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, মো. কামাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শিবচর থানা, ডা. ফাতিমা মাহ্জাবিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, শামীমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, শাহাদাত হোসেন খান, আহবায়ক, উপজেলা বিএনপি, সোহেল রানা, সদস্য সচিব, উপজেলা বিএনপি, মো. সারোয়ার হোসেন মৃধা, আমির, উপজেলা জামায়াতে ইসলামী, বিএম হায়দার আলী, সভাপতি, শিবচর প্রেস ক্লাব, বিশিষ্ট সমাজকর্মী ফেরদৌস খান দুর্জয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং চব্বিশের আন্দোলনের সাহসী ‘জুলাই যোদ্ধারা’ এই আলোচনা সভায় অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনা বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

শিবচরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত: শহীদ পরিবারের যেকোনো কাজ অগ্রাধিকার ভিত্তিতে করার ঘোষণা ইউএনও র

আপডেট সময় ০৮:৩১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬