, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার বড়লেখায় ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন, ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত।। ‎ ‎গলাচিপা পক্ষিয়ায় খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল ফুলের মালায় বরণ হিন্দু সম্প্রদায়ের মসজিদ নির্মাণে সহযোগিতা চান বাসিন্দারা চৌদ্দগ্রামের আলকরায় মন্নান ট্রাফিকের বাড়িতে কাজ করার সময় রং মেস্তরীর মৃত্যু সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে বাকৃবিতে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত

৯

মাগুরার শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় শেখ আবু সাঈদ (৩৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক সক্রিয় কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবু সাঈদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত প্রচার সম্পাদক হিসেবে পরিচিত। তিনি উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শেখ আমিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সারঙ্গদিয়া গ্রামের ইটভাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আবু সাঈদ জানান, সকালে তিনি মাঠ থেকে ঘাস কেটে মাথায় করে বাড়ি ফিরছিলেন। পথে ইটভাটা এলাকায় পৌঁছালে একই গ্রামের সব্দাল শেখ, মুক্তার, হাসান, ফুল মিয়া ও রাজু তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তার ডান পায়ের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়। পরে হামলাকারীরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরে এক ভ্যানচালক তাকে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার

শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত

আপডেট সময় ০৬:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬