, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন

লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল

১২১

নাটোরের লালপুর উপজেলাধীন পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) প্রতিনিধি দলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়নের সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।

পরিদর্শনকালে লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মো. আবীর হোসেন (সহকারী কমিশনার, ভূমি), লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

লালপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত- ইউএনও) মো. আবীর হোসেন বলেন, লালপুরের পদ্মার চরে দুইটি ইউনিয়নের ৩০০ একর জমিতে বিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে। এছাড়াও দুই ইউনিয়নের চরবাসীদের যাতায়াতের জন্য দুইটি সেতু নির্মাণ করা হবে।

নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই চলছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলের প্রকল্প এলাকা পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে এর কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে মাজার ও মসজিদে চুরি

লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে চীনের দল

আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬