মাগুরায় জামায়াতে ইসলামীর যুব সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালি ইউনিয়ন শাখার যুব সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময় মাগুরা মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়নের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ যুব সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
যুব সাধারণ সভায় বাবুখালি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার যুব বিষয়ক সেক্রেটারি মোহাম্মদ শাহিনুর রহমান।
এছাড়াও বাবুখালি ইউনিয়নের সম্মানিত নায়েবে আমির মাস্টার মতিউর রহমান সহ বাবুখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক যুব ও ক্রীড়া বিভাগের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী বলেন যুবসমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে এবং নৈতিক চরিত্র গঠনে বলিষ্ট ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করার আহ্বান জানান।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ সমাবেশটি শেষ হয়।
































