, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; দেশ পুনর্গঠনে ধৈর্য ধরার আহ্বান নেতাকর্মীদের বাকৃবি লিও ক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি আসিফ সম্পাদক জুনায়েদ জনগণের সাথে প্রতারণা নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির লক্ষ্য; এমপি মিলন বিএনপি সরকার কখনো ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও হবে না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শীতকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কাজিপুরের কম্বল তৈরির শ্রমিক ও ব্যবসায়ীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন ৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ

ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া বাজারের পুরাতন থানা গেট এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাঙ্গুড়া উপশাখার অধীনে স্থাপিত এই এটিএম বুথটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মো. মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এফএভিপি ও শাখা প্রধান মো. জাহাঙ্গীর আলম এবং ভাঙ্গুড়া উপশাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম উপস্থিত গ্রাহক ও স্থানীয়দের উদ্দেশ্যে নতুন এটিএম বুথের বিভিন্ন আধুনিক কার্যক্রম ও সেবার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, ভাঙ্গুড়া বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এই এটিএম বুথ চালু হওয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ২৪ ঘণ্টা সহজে ও দ্রুত নগদ অর্থ উত্তোলনসহ আনুষঙ্গিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও গতিশীল করবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

আপডেট সময় ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬