, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি দুর্গাপুরের- গোলাম সাকলায়েন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর মঠবাড়িয়ায় ঘর থেকে বৃদ্ধার লা*শ উদ্ধার ছেলে পুলিশ হেফাজতে মঠবাড়িয়ায় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা ও মাছের পোনা অবমুক্তকরণ মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মর*দেহ উদ্ধার গোপালগঞ্জে পৃথক তিন স্থানে বৃদ্ধসহ ৩ জনের মরদেহ উদ্ধার বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা হালিশহর শাখার মা-বোনদের উদ্যোগে ঈদে আজম স্বাগত সালাতু সালাম সমাবেশ মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা মাথার আ*ঘাতে স্বজনদের চিনতে পারছেন না যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রাজন

বর্ণাঢ্য আয়োজনে বোদায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বোদা পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোদা উপজেলায় মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনজন মৎস্যজীবী ও সেরা উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি দুর্গাপুরের- গোলাম সাকলায়েন

বর্ণাঢ্য আয়োজনে বোদায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আপডেট সময় ০৪:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬