, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও আনন্দ র‍্যালি ‎ লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা

পিরোজপুরের ভান্ডারিয়া ৬৭ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে অ-বৈধ ট্রাক পার্কিং

৭৮

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৬৭ নং নিজ ভান্ডারিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিনিয়ত ভারী ট্রাক পার্কিং করে রাখার ঘটনায় চরম ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা। এই অবৈধ পার্কিংয়ের কারণে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় প্রায়শই তীব্র যানজট তৈরি হচ্ছে, যা কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

​সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ঠিক সামনেই বড় ট্রাক থামিয়ে মালামাল লোড-আনলোড করা হচ্ছে। ফলে ব্যস্ততম এই রাস্তায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। স্থানীয়রা জানান, এই রাস্তায় সব সময়ই বড় যানজট লেগে থাকে। বিদ্যালয়ের শিফট প

রিবর্তনের সময় এবং টিফিনের সময় শিক্ষার্থীদের রাস্তা পারাপারে ভীষণ বেগ পেতে হয়। কখনও কখনও গাড়ির চাপের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করতেও বাধাগ্রস্ত হয়। ​স্কুল কর্তৃপক্ষ কর্তৃক একাধিকবার নিষেধ করা হলেও ট্রাক মালিক ও চালকরা তা কর্ণপাত করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই বিদ্যালয়ে আসতে বাধ্য হচ্ছে শিশু শিক্ষার্থীরা। দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত থাকলেও সংশ্লিষ্ট মহল নির্বিকার। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোন বড় দুর্ঘটনা ঘটার পর সতর্ক হওয়ার চেয়ে, তার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সকলের নৈতিক দায়িত্ব। কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজ ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব।

​এমতাবস্থায়, নিজ ভান্ডারিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন। তারা অবিলম্বে বিদ্যালয়ের সামনে ট্রাক পার্কিং বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া ৬৭ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে অ-বৈধ ট্রাক পার্কিং

আপডেট সময় ০৫:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬