নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন মাটিন্দর ইউনিয়নের শাশইল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মোঃ মোহব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার চকনামাজু গ্রামের মোঃ তবিবর মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, আটক মোহব্বত হোসেনের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


























