বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জের দুই জেলার ডিসি, ইএনও, দুই জেলার সমবায় অফিসার এবং মিল্কভিটার ব্যাবস্হাপনা কমিটির পরিচালক মোঃ আরিফুজ্জামান আরিফ ও মোঃ নজরুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্রনালয় জনাব এম এ মুহিতের পক্ষে জনাব মোঃ আনিছুর রহমান আনিছ,সাবেক সাধারণ সম্পাদক ৩নং পোতাজিয়া ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিগণ।
সভায় বাথান এলাকার ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা, দুগ্ধ খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবাদিপশুর চারণভূমি সুরক্ষায় বাথান ভূমি বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুগ্ধ খাতকে সমৃদ্ধ করতে এবং খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাথান ভূমির সঠিক ও সময়োপযোগী ব্যবহার অত্যন্ত জরুরি। বাথান ভূমি সুষ্ঠুভাবে বরাদ্দ ও সংরক্ষণ করা গেলে খামারিদের গো-খাদ্যের ঘাটতি পূরণের পাশাপাশি দুগ্ধ উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।

























