বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা সিরাজগঞ্জের দুই জেলার ডিসি, ইএনও, দুই জেলার সমবায় অফিসার এবং মিল্কভিটার ব্যাবস্হাপনা কমিটির পরিচালক মোঃ আরিফুজ্জামান আরিফ ও মোঃ নজরুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্রনালয় জনাব এম এ মুহিতের পক্ষে জনাব মোঃ আনিছুর রহমান আনিছ,সাবেক সাধারণ সম্পাদক ৩নং পোতাজিয়া ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিগণ।

সভায় বাথান এলাকার ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা, দুগ্ধ খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবাদিপশুর চারণভূমি সুরক্ষায় বাথান ভূমি বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দুগ্ধ খাতকে সমৃদ্ধ করতে এবং খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাথান ভূমির সঠিক ও সময়োপযোগী ব্যবহার অত্যন্ত জরুরি। বাথান ভূমি সুষ্ঠুভাবে বরাদ্দ ও সংরক্ষণ করা গেলে খামারিদের গো-খাদ্যের ঘাটতি পূরণের পাশাপাশি দুগ্ধ উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে।
​
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।